নাজুক অবস্থায় সমগ্র ইউরোপের অর্থনীতি, ব্রিটেনে গুহায় বসবাস
সারা ইউরোপে বৈষম্যের অসংখ্য স্বতন্ত্র ঘটনার উদ্ধৃতি দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈষম্যবিষয়ক বিশেষজ্ঞ মারকো পেরোলিনি সম্প্রতি এক রিপোর্টে এ বলেছে, বিগত দশকে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসহ বহু দেশে স্কুলে মুসলিম ছাত্রছাত্রীদেরকে হিজাব এবং অন্যান্য ইসলামী ও ঐতিহ্যবাহী পোশাক পরার অধিকার দেয়া হয়নি। যার ফলে খোদায়ী গযবে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ইউরোপে বেকারত্ব রেকর্ড পর্যায়ে পৌঁছে।
পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ইউরোপে বেকারত্বের হার ১২ শতাংশ। একই সঙ্গে এ অঞ্চলে উৎপাদন কার্যক্রমও কমেছে বলে জানিয়েছে সংস্থাটি। ইউরোস্ট্যাট জানায়, ১৭ সদস্যবিশিষ্ট ইউরো অঞ্চলে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ৩৩ হাজার বেকার বেড়েছে। ফলে বর্তমানে এ অঞ্চলে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ ৭ হাজার। ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধরে এ বেকারত্বের সংখ্যা হিসাব করা হয়েছে। সে অনুযায়ী বর্তমানে গ্রিসে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে। দেশটিতে এখন সার্বিকভাবে ২৬ দশমিক ৪ শতাংশ বেকার। এর পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটির বেকারত্বের হার এখন ২৬ দশমিক ৩ শতাংশ। আর সাড়ে ১৭ শতাংশ বেকারত্ব পর্তুগালের।
সব মিলিয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ইউরো অঞ্চলের সার্বিক বেকারত্ব ১১ দশমিক ৯ থেকে বেড়ে ১২ শতাংশ হয়েছে। ২৭ সদস্যবিশিষ্ট ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বেকারত্ব বেড়ে হয়েছে ১০ দশমিক ৯ শতাংশ। এর আগের মাসে তা ছিল ১০ দশমিক ৮ শতাংশ। (সূত্র- বিবিসি বিজনেস)
ব্রিটেনে বর্তমানে আর্থিক টানাপোড়েনে অনেক লোক গুহায় বসবাস করতে বাধ্য হচ্ছে। ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট কুড়িয়ে তা দিয়েই ক্ষুধা মেটাচ্ছে তারা। ব্রিটেনের অন্যতম বহুল পঠিত দ্য ‘ডেইলি মেইল’ পত্রিকা এই তথ্য জানায়।
তবে অন্য যেকোনো স্থানের চেয়ে গুহা অনেক বেশি নিরাপদ বলে দাবি করে গুহায় বসবাসকারী লোকজন। কারণ এটি শুকনো থাকে এবং অনুপ্রবেশকারীরা কখনো বিরক্ত করে না।
ওয়েলস্প্রিংয়ের প্রকল্প পরিচালক জোনাথন বিলিংস জানায়, বৃদ্ধি পাওয়ায় গৃহহীনদের সংখ্যা বাড়ছে। বিলিং বলে, “এই শতাব্দীতে এসে মানুষ গুহায় বসবাস করবে, সেটি মোটেও কাম্য নয়।” ২০১২-১৩ সালে লন্ডনে গৃহহীনদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ শতাংশে। (সূত্র- ইন্টারনেট)