বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী তুরস্ক
ডেস্ক: এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী তুরস্ক। এজন্য ভিয়েতনামসহ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে আঙ্কারা। আজ বৃহস্পতিবার হ্যানয়ে ভিয়েতনাম-তুর্কি বিজনেস ফোরামের বৈঠকে এসব কথা বলেন সফররত তুর্কির প্রধানমন্ত্রী ।
তুর্কি প্রধানমন্ত্রী বলেন, তুরস্কের ব্যবসায়ীদের জন্য ভিয়েতনামে বিনিয়োগের সুযোগ রয়েছে। তারা এখানে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করতে পারেন। এছাড়া দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, ভিয়েতনামের কৌশলগত গুরুত্ব রয়েছে। তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা তুরস্কের অন্যতম অগ্রাধিকার।
বিনালি ইয়েলদ্রিম বলেন, তুরস্ক ও ভিয়েতনামের মধ্যে বছরে ৬৮৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। তবে চলতি বছর উভয় দেশেরই পারস্পরিক রফতানির পরিমাণ বেড়েছে। ২০২০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ অন্তত চার বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।