মুসলমানদের আমেরিকা ঢোকা বন্ধ করতে ট্রাম্পের নতুন উদ্যোগ
যেসব মার্কিন আইনি সংস্থা ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করেছে ‘আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন’ তার একটি।
ট্রাম্প প্রশাসনের সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণার জবাবে সংগঠনটির পক্ষ এক টুইটে বলা হয়, ‘আমরা বিদ্বেষপূর্ণ এই নিষেধাজ্ঞা আটকে দিয়েছি এবং আবারও সেটা করতে প্রস্তুত। ’ নিম্ন আদালতের স্থগিতাদেশ রুখে দিতে সুপ্রিম কোর্টের নয় সদস্যের বিচারক বেঞ্চের অন্তত পাঁচ ভোট পেতে হবে ট্রাম্প প্রশাসনকে। সুপ্রিম কোর্টে বিচারক বেঞ্চ ৫-৪ ব্যবধানে কনজারভেটিভ সংখ্যাগরিষ্ঠ।
সেখানে ট্রাম্প প্রশাসনের আবেদন অনুমোদন পেলে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর হবে। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র এক সপ্তাহের মাথায় ২৭ জানুয়ারি ?যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ে প্রথমবার নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প; যা নিয়ে বিমানবন্দরগুলোয় ব্যাপক বিশৃঙ্খলা ও বিশ্বজুড়ে বিক্ষোভের মুখে নতুন করে এ বিষয়ে আবারও নির্বাহী আদেশ দেন তিনি। আগের আদেশে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকা থেকে ইরাকের নাম পরের আদেশে বাদ দেওয়া হয়। বিবিসি।