নিউজিল্যান্ডের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে টর্নেডো কুক

ডেস্ক: নিউজিল্যান্ডের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কুক। বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে গত কয়েক দশকের মধ্যে এই ঝড় নিউজিল্যান্ডের উপর সবথেকে বড়সড় আঘাত করতে পারে। ঝড়ের তা-ব থেকে বাঁচতে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড উপকূলের বাসিন্দারা এলাকা ছাড়েছেন।

১৯৬৮ সালের পর থেকে সেখানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে কুক। জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘণ্টায় ১৫০ কিলোমিটার শক্তি নিয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় কুক আছড়ে পড়বে।

গত ৪৮ ঘণ্টা আগে কুকের দাপট দেখেছে নিউ ক্যালিডোনিয়া দ্বীপরাষ্ট্র। এবার তার লক্ষ্য নিউজিল্যান্ড। ঘূর্ণিঝড়ের সময় উঁচু ঢেউ ও পানিচ্ছ্বাস হতে পারে। সেই সাথে ভূমিধ্বসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে দাবি জানানো হয়। নিউজিল্যান্ডের অন্যতম শহর অকল্যান্ডের বাসিন্দারা জরুরি পরিস্থিতিতে রসদ মজুত করছে।

আপনার মতামত