তুষারঝড় ‘ইগন’র কবলে ফ্রান্স ও জার্মানি
ডেস্ক: পশ্চিম ইউরোপ জুড়ে চলমান তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, উপড়ে পড়েছে গাছ।
কোথাও কোথাও বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। সড়কগুলো বরফে ঢাকা পড়ায় বিস্তৃত এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
‘ইগন’ নামে পরিচিত এ ঝড়ে ইউরোপ জুড়ে এখন পর্যন্ত ৬৫ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চল ও নরম্যান্ডিতে দুই লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফ্রান্স ও জার্মানিতে জরুরি কাজে নিয়োজিত দলগুলো মাঠে নেমে পড়েছে।
ফ্রান্সে উপড়ে যাওয়া একটি গাছের নিচে পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। কিছু কিছু এলাকায় স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ফ্রান্সের পর ঝড়ের কবলে পড়ে জার্মানির দক্ষিণাঞ্চলীয় রাইনল্যান্ড, প্যালাটিনেট ও উত্তর ব্যাভারিয়া। অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়।
জার্মানির কয়েকটি সড়কে তুষার ও কালো বরফ মিলে গাড়ি চালকদের জন্য বিভ্রমজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ বিষয়ে চালকদের সর্তক থাকতে বলা হয়েছে।
বলিভিয়ায় একই ধরনের পরিস্থিতিতে দুর্ঘটনায় পড়ে তিন গাড়ি চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বেলজিয়াম উপকূলে আকস্মিক বন্যা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস ও তুরস্কের পশ্চিমে ভারি তুষারপাত এবং হাড় কাঁপানো শীত পড়েছে।