রাশিয়ায় বাজেট ঘাটতি

ডেস্ক: রাশিয়ার চলতি বছরের বাজেটে মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ৩.৫ থেকে ৩.৭ শতাংশ ঘাটতির আশংকা করা হচ্ছে। শুক্রবার দেশটির অর্থমন্ত্রী আন্তোন সিলোয়ানভ এ আশংকার কথা জানায়।

এর আগে অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, তারা ধারণা করছে ২০১৬ সালে বাজেট ঘাটতি মোট জিডিপির ৩ দশমিক ২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলের সুচি শহরে একটি বিনিয়োগ ফোরামে সিলোয়ানভ গণমাধ্যম কর্মীদের বলেছে, ‘চলতি বছর অর্থমন্ত্রণালয় ৩২০ কোটি ডলার (২০০ বিলিয়ন রুবল) অভ্যন্তরীণ ঋণ বাড়ানোর পরিকল্পনা করছে।’
এছাড়া সংশোধিত বাজেট পরিকল্পনায় এ বছর তেল কোম্পানি রোসনেফট ও আঞ্চলিক তেল সরবরাহ কোম্পানি ব্যাশনেফটে সরকারি শেয়ারও বেসরকারি খাতে ছেড়ে দেয়ার কথা রয়েছে।

আপনার মতামত