কলকাতায় প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়াল হিন্দুত্ববাদী সংগঠন

 

ডেস্ক: কলকাতায় বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুতুল পুড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় হিন্দুদের উগ্রতাবাদী সংগঠন ‘বিশ্ব হিন্দু পরিষদ’ ও ‘বজরং’। কলকাতার বিড়লা মিউজিয়াম থেকে গত শনিবার দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে মিছিল করে তারা পার্কসার্কাসে বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ উপ হাইকমিশনের দিকে এগোতে থাকে। বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি বজরং দলের শতাধিক কর্মী এই মিছিলে অংশ নেয়। যদিও মিশনের সামনেই বেকবাগান মোড়ে মিছিলের পথ আটকায় পুলিশ। এরপর সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুতুল পোড়ায় বিক্ষোভকারীরা। মিছিল থেকে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মিডিয়া ইনচার্জ হিন্দুত্ববাদী নেতা সৌরিশ মুখোপাধ্যায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান আদিবাসী পার্টির সভাপতি মিঠুন চৌধুরী ও বজরং দলের নেতা অভিজিৎ মজুমদাররা এসময় বাংলাদেশের বিরুদ্ধে ও ক্ষমতাসীন আওয়ামীলীগের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়।

আপনার মতামত