নিকারাগুয়ায় ভূমিকম্প, বহু বাড়িঘর বিধ্বস্ত
ডেস্ক: নিকারাগুয়ায় ভূমিকম্পে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবারের এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। এতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: ফরাসী বার্তা সংস্থা
নিকারাগুয়ার আল হোয়ো ওমোমোতম্ব আগ্নেয়গিরির মাঝামাঝি এলাকায় স্থানীয় সময় সকাল ১০টা ৪৮মিনিটে ভূ-পৃষ্ঠের মাত্র ২.৯ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।
দেশটির ফার্স্ট লেডি রোজারিও মুরিলো জানায়, হিগিনিয়া মার্গারিতা ক্রজ নামের ঐ নারী ভূমিকম্পের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। ক্রজের বয়স হয়েছিল ৭৮ বছর। ভূমিকম্পে আতংকিত হয়ে স্থানীয় লোকজন তাদের বাড়ির বাইরে চলে এসে অবস্থান নেয়। সেখানে আরো ভূমিকম্পের আশংকা রয়েছে।