ইতালিতে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯
ডেস্ক: ইতালির হোটেলে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ লাশ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপে উদ্ধার অভিযান শেষ করেছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়।
কয়েকশ উদ্ধারকর্মী এই তল্লাশী ও উদ্ধার অভিযানে অংশ নেয়। গত ১৮ জানুয়ারি একটি বিরাট বরফখ- হোটেল রিগোপিয়ানোর ওপর ধসে পড়লে এটি ধ্বংসস্তুপে রূপ নেয়। উদ্ধারকর্মীরা বরফ ও ধ্বংসস্তুপের ভেতর থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করে।
হোটেলটির পানশালাতেই অধিকাংশ লাশ পাওয়া গেছে। শনিবার ধ্বংসস্তুপের ভেতর থেকে সর্বশেষ একজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের সকলেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।