নেপালে ভূমিধসে ৫ জনের প্রাণহানি

ডেস্ক: নেপালের গুলমি জেলায় পৃথক ভূমি ধসের ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

জেলার বিশুকারখার ভিডিসি-৯ এবং হাসপিকহাউর ভিডিসি-১ এলাকায় এ ভূমিধসের ঘটনাগুলো ঘটে। আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন।

আপনার মতামত