ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে শক্তিশালী ভূমিকম্প

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৩.৭১৩৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৬.৯৩৬৬ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ৯৮.০৭ কিলোমিটার গভীরে। এটি গতকাল মঙ্গলবার গ্রিনিচ মান সময় ০৪.২০টায় আঘাত হানে।

আপনার মতামত