উত্তর ভারতে ৫.৯, কলোম্বিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প
ডেস্ক: দিল্লিসহ উত্তর ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটাল স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৮। সোমবার রাত ১০টা ৩৩ মিনিটে এ হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে এনডিটিভি ও টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, এর উৎসস্থল ছিলো উত্তরাখণ্ডের পিপালকটি এলাকায়।
দিল্লি ছাড়াও এ দিন উত্তর ভারতের বেশ কয়েকটি এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর ভারতের বিভিন্ন প্রদেশের মানুষকে আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বের হতে দেখা যায়।
স্থানীয়রা বলেছে, ‘প্রথমে আমি ভেবেছিলাম আমার মনে হয় মাথা ঘুরছে অথবা ঘুমের মধ্য আছি। কিন্তু কিছুক্ষণ পর অনুভব করলাম ভূমিকম্প হচ্ছে। তাড়াতাড়ি পরিবারের সবাইকে নিয়ে নিচে নেমে আসি। ভয়ে আমরা বুঝতে পারছিলাম না কোথায় যাব।’
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় স্থানীয় সময় গত সোমবার সকালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৩শ কিলোমিটার গভীরে বগটা শহরে।