ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, মাত্রা ৭.১

স্যানটিয়াগো: বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল চিলি৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১৷ প্রথম কম্পন অনুভূত হয় চিলির তৃতীয় জনবহুল শহর ভালপারাসিওতে৷ বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ সোমবার স্থানীয় সময় ৯ টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে দেশ৷ গত কয়েক দিনে এই নিয়ে বিপুল মাত্রায় আটটি ভূ-কম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে৷

ইতিমধ্যে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে চিলির প্রশাসন৷ প্রথমে জারি হয়েছিল সুনামি সতর্কতা৷ কিন্তু পরে চিলির নৌ-সেনা ও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের আশ্বাসে খারিজ করে নেওয়া হয় সেই নির্দেশিকা৷

ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷ বিপর্যস্ত হয়েছে মোবাইল পরিষেবা৷

আপনার মতামত