প্রবল বিস্ফোরণে কেপে উঠল ভারতের দার্জিলিং, পুলিশের ধারণা বাজি

প্রবল বিস্ফোরণে কেপে উঠল ভারতের পাহাড়ে শহর দার্জিলিং। মঙ্গলবার রাতে দার্জিলিং সদর থানার অদূরে একটি মটর স্ট্যান্ডে এ বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ১২টি দোকান ধ্বংস হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দাবি করেছে ঘটনায় কেউ হতাহত হয়নি।  পুলিশের অনুমান, বাজি ফাটানো থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
চলতি মাসের শুরুতেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশ ক্যাম্পের অদূরে বিস্ফোরণের ঘটনায় গোটা মিরিক জুড়ে ছড়িয়েছে আতঙ্ক পড়ে।
এদিন রাতের এই বিস্ফোরণে ঘটনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দার্জিলিং সদর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই বিস্ফোরণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। তবে, প্রাথমিক ভাবে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়দের একাংশ।

আপনার মতামত