ভূতের ভয়ে প্রাসাদ ছেড়ে পালালো ব্রাজিলের প্রেসিডেন্ট!

ডেস্ক: আধুনিক বিজ্ঞানের এই যুগে ভূতে বিশ্বাস আর কে-ই বা করে! তবে খোদ প্রেসিডেন্টই যদি ভূতের ভয়ে বিলাশ বহুল প্রাসাদ ছেড়ে দেয় তবে বিষয়টি আর হাস্যকার থাকেনা, বরং গুরুত্বসহকারেই নিতে হয়।

ব্রাজিলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভূতের ভয়ে রীতিমতো ছেড়েছে বিলাশবহুল সরকারি বাসভবন। ঘটনাটি আরও কয়েকদিন আগের। তবে সোমবার দেশটির একটি ম্যাগাজিনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিচেল তেমার রাজধানী ব্রাসিলিয়ার নতুন বিলাসবহুল বাড়ি ‘অ্যালভোরাদা প্যালেস’ ছেড়ে দিয়েছে। উঠেছে ভাইস প্রেসিডেন্ট থাকার সময় যে বাড়িতে থাকতো সেখানে।

কারণ হিসেবে ৭৬ বছর বয়সী তেমার জানায়, বাড়িটি ছিল বেশ সুখকর। কিন্তু হঠাৎ রহস্যজনকভাবে এই বাড়িটিই ভয়ঙ্কর হয়ে ওঠল। সেখানে প্রেসিডেন্ট গা ছমছমে অনুভূতি পেতো। হুট করে শোনা যেত আজব আজব, আশ্চর্যজনক শব্দ। হয়ত ঘুরে বেড়াতো আত্মারা। এতে রাতে ঠিক মতো আসতো না ঘুমও। সবমিলিয়ে মানসিক অস্থিরতা শুরু হয় তার মনে।

স্বামীর কথার সমর্থন দিয়ে সেই ম্যাগাজিনে তার ৩৩ বছর বয়সী স্ত্রী মারসেলা জানায়, সেও নাকি ভূতের ভয় পেয়েছিলো। সেখানে বিদ্যুতের ব্যবস্থাও তেমন একটা উন্নত ছিল না। যা ভুতুড়ে কারণেই বলে মনে করে মারসেলা।

অ্যালভোরাদা প্যালেসে একটি সুইমিং পুল, ফুটবল মাঠ, চ্যাপেল, মেডিকেল সেন্টার এবং টেনিস লন ছাড়াও বিশাল বিশাল সব কামরা রয়েছে।

তারা এখন যে বাসভবনে উঠেছে সেটি ভাইস প্রেসিডেন্ট থাকার সময় সে ব্যবহার করতো। গত বছর প্রেসিডেন্ট দিলমা রউসেফের অভিশংসনের পর তেমার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে।

আপনার মতামত