‘জনস্বাস্থ্যে বিপত্তির অন্যতম কারণ পর্নোগ্রাফি’

নিউজ নাইন২৪ ডেস্ক: পর্নোগ্রাফিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের উতাহ রাজ্য। ওই রাজ্যের  প্রযুক্তিবিদদের প্রতি কোনও কম্পিউটারে শিশুদের নিয়ে তৈরি করা পর্নোগ্রাফি পাওয়া গেলে তা পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপাবলিকান গভর্নর গ্যারি হারবার্ট রিপাবলিকান আইনসভার উত্থাপিত এই নির্দেশ স্বাক্ষর করেন। চার্চ অব জেসাস খ্রাইস্ট অব লেটার ডে সেইন্টসের পৃষ্ঠপোষকতায় উতাহ কোয়ালিশন অ্যাগেইনস্ট পর্নোগ্রাফি এই নির্দেশকে সমর্থন জানায়।

গ্যারি হারবার্ট বলেন, ‘আমাদের সমাজে পর্নোগ্রাফির পরিমাণ হতভম্ব করে দেওয়ার মতো। আমি আমাদের পরিবারগুলোকে ও সমাজের মানুষকে এ থেকে সুরক্ষা দিতে চাই।’

পর্নোগ্রাফিকে অর্থের লোভে নির্মিত ‘ধ্বংসের সাম্রাজ্য’ আখ্যা দিয়ে পর্নোগ্রাফি-বিরোধী কর্মী জেনিফার ব্রাউন বলেন, ‘পর্নোগ্রাফি দেখার অভ্যাস শিশু-কিশোরদের স্বাভাবিক মানসিক ও শারীরিক বিকাশকে ব্যাহত করে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

আপনার মতামত