‘সন্ত্রাসবাদী ইসরাইলের সঙ্গে কোন আরব দেশের সম্পর্ক রাখা সহ্য করা হবে না’
জেরুজালেম: ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের নেতারা বলেছেন, কোনো কোনো আরব দেশ ইহুদিবাদী বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তা সহ্য করা হবে না।
সন্ত্রাসবাদী ইসরাইলি নেতাদের সঙ্গে আলোচনা করতে মরক্কোর একটি প্রতিনিধিদল রবিবার অবৈধ দখলদার ইসরাইলে পৌঁছার পর এ সতর্কবাণী উচ্চারণ করলেন ইসলামি জিহাদ আন্দোলনের নেতারা।
সংগঠনটির গণমাধ্যম বিষয়ক প্রধান দাউদ শাহাব রবিবার এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি দিয়ে আরো বলেছেন, মরক্কোর প্রতিনিধিদলটি ফিলিস্তিনি শহীদদের রক্তের অবমাননা ও ফিলিস্তিনি শিশু হত্যাকারীদের উৎসাহিত করেছে।
অবৈধভাবে দখলকৃত ইসরাইল সফরকারী প্রতিনিধিদলের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য মরক্কোর জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি বায়তুল মুকাদ্দাসে বসবাসরত ফিলিস্তিনিদের কাছে আবেদন জানিয়েছেন, তারা যেন আল-আকসা মসজিদসহ অন্য পবিত্র স্থানে মরক্কোর ওই প্রতিনিধিদলকে প্রবেশ করতে না দেন।
সম্প্রতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোসহ কয়েকটি আরব দেশ অবৈধ দখলদার সন্ত্রাসবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবেই মরক্কোর ওই প্রতিনিধিদল ইসরাইল সফর করছে।