পাকিস্তানে আরব কূটনীতিক পরিচয়ধারী ভারতীয় গুপ্তচর আটক

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: পাকিস্তানে আরব কূটনীতিক হুসেইন মুবারক পাটেল পরিচয়ে অবস্থানকারী এক ভারতীয় গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। ওই গুপ্তচরের নাম কুলভূষণ যাদব।

শুক্রবার বেলুচিস্তান প্রদেশ থেকে তাকে আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’। পাকিস্তানের অভিযোগ, গ্রেফতার হওয়া কুলভূষণ যাদব ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর কর্মকর্তা।

তিনি ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা হুসেইন মুবারক পাটেল নামে জাল পাসপোর্ট নিয়ে পাকিস্তানে অবস্থান করছিলেন। তার পাসপোর্টে ইরানের ভিসা ছিল।

কুলভূষণের বিরদ্ধে গুপ্তচরবৃত্তি, সন্ত্রসী কর্মকান্ডে অর্থায়ন ও পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছে পাকিস্তান।

পাকিস্তানের সেনাবাহিনীর কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কুলভূষণ বলেছেন, তিনি ভারতের নৌবাহিনীর একজন কর্তকর্তা। তার বিরদ্ধে বেলুচিস্তানে মামলা হয়েছে।

পাকিস্তানে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভারতকে দায়ী করে নিন্দা জানালেও কাশ্মীর ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

আপনার মতামত