মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্ব: আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ
নিউজ নাইন ২৪ডটকম, ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৯৯ সন থেকে ২০১৪ সনের মধ্যে তথা ১৫ বছরে আত্মহত্যার হার ২৪ শতাংশ বেড়েছে। দেশটির এক সরকারি প্রতিবেদনে এসব আত্মহত্যার জন্য অর্থনৈতিক মন্দা , মানসিক রোগ, ড্রাগ-আসক্তিকে দায়ী করেছে ।
দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে, মার্কিন নারীদের মধ্যে আত্মহত্যার হার ৪৫ শতাংশ ও পুরুষদের মধ্যে ১৬ শতাংশ বেড়েছে। শ্বেতাঙ্গ নারী ও নেটিভ আমেরিকানদের মধ্যে আত্মহত্যার হার খুব বেশি বলে সংস্থাটি উল্লেখ করেছে।
গত শুক্রবারে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় মার্কিন নাগরিকদের মধ্যে শ্বেতাঙ্গ পুরুষদের আত্মহত্যার হার বেড়েছে ৩৮ শতাংশ, অন্যদিকে শ্বেতাঙ্গ নারীদের আত্মহত্যার হার বেড়েছে ৮৯ শতাংশ।
খবর : পারস টুডে