ভারতে মৃত কিশোরীকে ধর্ষণ
নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: গত ১৬ ফেব্রুয়ারি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্টে মেয়েটির দেহে ২১ জনের ডিএনএ মেলে। রিপোর্টে জানা যায়, ধর্ষণ করার সময়ই অত্যধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার মৃতদেহের উপরেও একের পর এক ধর্ষণ চলেছে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে।
পুলিশ জানিয়েছে, গণধর্ষণে ছিন্নভিন্ন হয়ে মৃত্যুর পর, মেয়েটিকে ধর্ষণকারীরা গাছে ঝুলিয়ে দিয়ে গিয়েছিল। সেই গাছ থেকেই মৃতদেহটি নামিয়ে আনে আরও একটা দল। টানা দু’দিন ধরে মৃতদেহেই ধর্ষণ করা হয়। তারপর সেই দেহ রাস্তার ধারের ঝোপে ফেলে দিয়ে আসে। ধৃতদের একজনের বাড়ি থেকে মেয়েটির স্কুল ব্যাগ এবং আর এক জনের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
খবর: আনন্দবাজার পত্রিকা