ভারতে বার্ড ফ্লুতে মরছে লাখ লাখ পাখি, সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ বার্ড ফ্লু। এরইমধ্যে মারা গেছে সাড়ে চার লাখের বেশি পাখি। ছয়টি রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা।
এখন পর্যন্ত কেরল, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানেই বার্ড ফ্লুর প্রকোপ সবচেয়ে বেশি বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার শুধু কেরলেই ২৪ হাজারের কাছাকাছি হাঁস এবং অন্যান্য পাখি মারা গেছে।
অন্যদিকে হিমাচল প্রদেশের ক্যাংরা শহর এলাকাই ২৭ হাজার রাজহাঁস মারা গেছে। হরিয়ানার পঞ্চকুলায় জেলাতেই গত ১০ দিনে ৪ লাখ হাঁস-মুরগির মৃত্যু হয়েছে।
যেসব এলাকায় বার্ড ফ্লুর সতর্কতা জারি হয়েছে, সেখানে হাঁস-মুরগি-ছাগলের গোশত, সব ধরনের মাছ, ডিম এবং অন্যান্য পোলট্রিজাত পণ্যের কেনাবেচা এবং সরবরাহ বন্ধ রাখা হয়েছে।