ব্রিটেনে অনেককে না খেয়ে দিন কাটাতে হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ ট্যাবলয়েড দি সান এক প্রতিবেদনে বলছে, বাধ্য হয়েই অনেক ব্রিটিশ নাগরিক দিনে কিছু খাচ্ছে না। কারণ তাদের সপ্তাহ চালাতে হচ্ছে ৫৫.৮০ পাউন্ডে। ব্রাডফোর্ড কিংবা ম্যানিংহামের মত এলাকায় প্রতি ৬ জনের একজনকে সামাজিক নিরাপত্তা সহায়তা নিতে হচ্ছে।

৬০ বছর বয়সী একজন বলেন, পর্যাপ্ত খাবার সংগ্রহ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। অনেক বিল তার পক্ষে আর পরিশোধ করা সম্ভব নয়।

৫৭ বছরের আরেকজন বলেন, তাকেও চলতে হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটে। হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হতে তাকে রীতিমত সংগ্রাম করতে হচ্ছে। কারণ চিকিৎসার জন্যে ব্যয় করার মত পয়সা তার কাছে অবশিষ্ট নেই। অন্য আরেকজন বলেন, গত দুদিন ধরে কিছু খাইনি। আমার ঘরে ৮টি ‘টি ব্যাগ’ ও অল্প কিছু চিনি ছাড়া আর কিছুই নাই। একটু দুধও নেই। সবকিছু খালি। সত্যি কথা বলতে কি কঠিন সময় পার করছি।

এভাবেই ওই এলাকায় অন্তত ২ হাজার মানুষের একই অবস্থা। সপ্তাহে এদের আয় মাত্র ৫৫.৮০ পাউন্ড। কিন্তু তা দিয়ে পরিবারের জন্যে খাবার ও সংসারের প্রয়োজন মেটানো অসম্ভব হয়ে পড়েছে। তাদের বাসায় রান্নার ব্যবস্থা নেই তাই সপ্তাহে তিন দিন না খেয়ে কাটাতে হচ্ছে। তার প্রতিবেশি জানান, বাইরে বের হওয়ার মত পয়সা হাতে নেই। যাতায়াত ভাড়া দিতে পারব না দেখে ঘর থেকে বের হতে পারছি না। ইউনিভার্সাল ক্রেডিটে যা পাচ্ছি তা বিভিন্ন বিল ও খাবার খরচ যোগাতে যথেষ্ট নয়। এজন্যে প্রায়শঃ পুরোপুরি খাবার খেতে পারছি না।

ব্রিটেনের ম্যানিংহামে ১৭ শতাংশ মানুষের বয়স ১৬ বছর এবং তার চেয়ে বেশি বয়সী মানুষের কাছে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা নেওয়ার ব্যবস্থা রয়েছে। ব্রাডফোর্ডে একই ধরনের মানুষের সংখ্যা যথাক্রমে ৮.৯ ও সাড়ে ৫ শতাংশ। ব্রাডফোডৃ জবসেন্টারের সিনিয়র এম্পøয়ার এ্যাঞ্জেলা ম্যাকভে বলেছে, ইউনিভার্সাল ক্রেডিটে অর্থ সহায়তার পরিমান বৃদ্ধি করা হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। খুব সামান্যই ফল পাওয়া যাচ্ছে তাতে। ব্রিটেন জুড়ে ৩৪ লাখ শিশু এখন বিপন্ন অবস্থার মধ্যে পড়বে কারণ ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা আর থাকছে না। প্রতি সপ্তাহে ২০ পাউন্ডের এ অর্থ সহায়তা আগামী মাসের শেষ দিকে আর দেওয়া হবে না। সেভ দি চিলড্রেনের হিসেবে বলছে, অনেক পরিবার আরো বিপাকে পড়তে যাচ্ছে। কারণ ১৯ লাখ পরিবার যাদের শিশু রয়েছে তারা ইউনিভার্সাল ক্রেডিটে অর্থ সুবিধা পাচ্ছে যা গত মে মাস থেকে দেওয়া শুরু হয়। ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনসনের পরিসংখ্যান বলছে এসব পরিবারের ৪৬ শতাংশের চার বছর বা এর কম বয়সী শিশু রয়েছে।

আপনার মতামত