ব্রাজিলে করোনায় একদিনে সর্বোচ্চ ১৯৭২ জনের মৃত্যু, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে করোনা আবার ভয়াবহ রূপ ধারণ করেছে। গত মঙ্গলবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে সেখানে। এদিন মারা গেছে কমপক্ষে ১৯৭২ জন। দেশটির হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এতে বলা হয়, দেশটির ফিওক্রুজ ইনস্টিটিউট এক সতর্কবার্তায় এসব কথা বলেছে। রিও ডি জেনিরোভিত্তিক এই প্রতিষ্ঠান বলেছে, ব্রাজিলে মোট ২৭টি রাজ্যের মধ্যে ২৫টির রাজধানীতে প্রকট আকার দেখা দিয়েছে হাসপাতাল ব্যবস্থায়। এসব রাজ্যের রাজধানীগুলোর আইসিইউ বেডের শতকরা ৮০ ভাগই রোগীতে পূর্ণ।
মঙ্গলবারের মৃত্যু নিয়ে দেশটিতে মোট কমপক্ষে ২ লাখ ৬৬ হাজার মানুষ মারা গেছেন। সেখানে আক্রান্ত হয়েছে কমপক্ষে এক কোটি ১০ লাখ মানুষ।
যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ব্রাজিল দ্বিতীয়। আক্রান্তের দিক দিয়ে সারা বিশ্বে তৃতীয়। সংগঠনটি বলেছে, হেরে গেছে ব্রাজিল। ২০২১ সালের প্রথম অর্ধাংশে এই ঘটনার সামান্য পরিবর্তনও দেখা যাচ্ছে না।