বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লক্ষাধিক বাড়িঘর

আন্তর্জাতিক ডেস্ক: টেক্সাসজুড়ে তীব্র তুষারঝড়ের আঘাতে প্রায় আধা ফুটের বেশি তুষারপাত হয়েছে। তুষারে রাস্তা ঢেকে গিয়ে ঘটছে অসংখ্য দুর্ঘটনা। অনেক যানবাহন রাস্তাতেই আটকে পড়ে আছে। এই ঝড়ের কারণে টেক্সাস থেকে আলাবামার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

চলমান এই তুষারঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে দেড় লাখেরও বেশি বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠান। লুইসিয়ানায় আরও ৪৭,৬০০ বিদ্যুৎবিচ্ছিন্নের খবর পাওয়া গেছে।

অনেক এলাকার বাড়ির ছাদ তুষারের ভারে ভেঙে পেেছ। ভারী ও ভেজা তুষারপাতে অনেক স্থানের গাছ ভেঙ্গে কোনটা কারও বাড়ির উপর, কোন কোন গাছ সড়কের উপর পড়েছে। এতে করে অনেক বাড়ি-ঘর এবং রাস্তায় যানবাহন চলাচল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

বিরূপ এই আবহাওয়া পরিস্থিতির লুইজিয়ানাসহ আরও কয়েকটি এলাকার বিমান চলাচল বন্ধ ছিল। বরফে ঢেকে যাওয়ার কারণে আরও কয়েকটি রাজ্য মহাসড়কও বন্ধ করে দিয়েছে।

লুইজিয়ানা কর্মকর্তারা ঝড়ের কারণে ২৯টি সরকারী অফিস বন্ধ করে দিয়েছে।
আবহাওয়ার খবর জানিয়েছে, তুষারঝড়টি আরও বিস্তৃত হতে পারে এবং আরও কয়েকদিন ধরেই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত