ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ওবামা, সমালোচনায় ব্রিটিশ রক্ষণশীলরা

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: ইইউ’তে থাকলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটেনের ক্ষমতা আরো বাড়বে বলে মত দিয়েছিলো বিশ্ব  সন্ত্রাসবাদী হিসেবে খ্যাত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে কথা বলায় মার্কিন ওবামার সমালোচনা করেছে রক্ষণশীল ব্রিটিশ রাজনীতিকরা। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছিলো, ইইউ ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে ব্রিটেনকে পেছনের সারিতে দাঁড়াতে হবে। খবর বিবিসি।

ব্রিটেনের ইইউ ছাড়ার পক্ষে যেসব রাজনীতিক প্রচারণা চালাচ্ছেন, তারা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করেছেন। ইউকে ইনডিপেনডেন্স পার্টির নাইজেল ফারাজ বলেছে, বারাক ওবামা যুক্তরাজ্যকে খাটো করে কথা বলছেন। রক্ষণশীল দলের নেতা লিয়াম ফক্স বলেছে, মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি প্রাসঙ্গিক নয়।

তিনদিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমানে ব্রিটেনে রয়েছে। গত শুক্রবার তিনি লন্ডনে তরুণদের এক সমাবেশে বক্তৃতা করেন। এ সময় তিনি তরুণদের প্রতি ‘নৈরাশ্য ও ক্ষ্যাপাটে আচরণ’ প্রত্যাখ্যানের আহ্বান জানান। তিনি বলেন, এখনো উন্নতি সম্ভব। আমাদের সমস্যাগুলো সমাধান করা যায়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, উন্নয়ন অবধারিত কিছু নয়। লড়াই করে তা সম্ভব করতে হয়। ইতিহাসের দিকে তাকাতে হলে দৃষ্টি আরো প্রসারিত ও ইতিবাচক করতে হবে।

ইইউতে ব্রিটেনের থাকা, না থাকা বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের ঘটনা ঘটেছে তার সফরের প্রথম দিনে। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় ব্রিটেনের প্রভাব বৃদ্ধি পাক। এমনকি ইউরোপের অভ্যন্তরেও।’

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘যুক্তরাজ্য যখন একটি শক্তিশালী ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব এগিয়ে নেয়, তখনই দেশটির সামর্থ্যের সেরা প্রকাশ ঘটে। ইইউ বিশ্বে ব্রিটেনের প্রভাব খর্ব করে, আমি তা মনে করি না। বরং ইইউ ব্রিটেনের প্রভাব বহুগুণ বৃদ্ধি করে।’

বিবিসির রাজনৈতিক ভাষ্যকার ইয়ান ওয়াটসন বলেছেন, বাণিজ্য ইস্যুতে প্রেসিডেন্ট ওবামার বক্তব্য খুব খোলামেলা। গণভোট-বিষয়ক বিতর্কে বাড়তি মাত্রা যোগ করেছে তার বক্তব্য।

আপনার মতামত