তুষারঝড় থেকে সহসা মুক্তির সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্রের

তুষারঝড় থেকে সহসা মুক্তির সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ব্যাপক তুষারঝড় বয়ে যাচ্ছে, এতে বহু ফ্লাইট বাতিল হয়েছে, অনেকগুলো টিকাদান কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে ও নিউইয়র্ক শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টি আরও কয়েকদিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ তীব্র তুষারঝড় তৈরি হতে পারে। ওয়াশিংটন ডিসিতে তুষারপাতের পাশাপাশি বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিউইয়র্ক শহরে ৪৩ সেন্টিমিটার, নিউজার্সি ও পেনসিলভেইনিয়াতে ৪৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। এমন পরিস্থিতিতে নিউইয়র্ক শহর ও নিউজার্সি জরুরি অবস্থা জারি করেছে।

ঝড়ের কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাজিও একটি আদেশ জারি করে জরুরি নয় এমন ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে এবং স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

নিউইয়র্কের মেয়র অ্যান্ড্রু কুওমো নিউইয়র্ক শহরের পাশাপাশি আরও ৪৪টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে। এক সংবাদ সম্মেলনে সে বলেছে, এটি একটি বিপজ্জনক পরিস্থিতি। একটি প্রাণসংহারি পরিস্থিতি। বন্ধ না করলে দ্রুত খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে।

নিউজার্সির গভর্নর ফিলিপ মার্ফি তার এলাকায় বাস ও রেল চলাচল স্থগিত করেছে। বিমানবন্দরগুলোকে তাদের বেশিরভাগ ফ্লাইট বাতিল করতে হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ব্যাপক তুষারপাত হয়েছিল। তখন ক্যালিফোর্নিয়ার কিছু অংশে ছয় ফুটেরও বেশি তুষার জমেছিল।

আপনার মতামত