কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি মমতার
আন্তর্জাতিক ডেস্ক : সুভাষ বসুর জন্মদিনে কলকাতাসহ ভারতের চার প্রান্তকে চারটি রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘুরিয়ে ফিরিয়ে দেশটির চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি জানায় সে ৷
বসুর জন্মদিন উপলক্ষে শনিবার (২৩ জানুয়ারি) কলকাতার শ্যামবাজার থেকে রেড রোডে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব দাবি জানান।
মমতা বলেছে, কলকাতা একদিন ভারতের রাজধানী ছিল, তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা৷ পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে একটি করে রাজধানী ঘোষণা করা হোক৷ উদাহরণ হিসেবে দক্ষিণের কেরালা অন্ধ্র প্রদেশ, উত্তর এবং মধ্য ভারতের উত্তর প্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কোনো একটিকে রাজধানী হিসেবে ঘোষণা করা যেতে পারে।
সে আরও বলেছে, স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা ও বিহারে ৷
বসুর নামে কলকাতা বন্দরের নামকরণ বদলে কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল, তা নিয়েও প্রশ্ন তোলে সে ৷