করোনায় একদিনে ২৮০০ মৃত্যু দেখল ব্রাজিল

করোনায় একদিনে ২৮০০ মৃত্যু দেখল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় নতুন স্ট্রেইনে নাকাল ব্রাজিল। দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুতে উল্লম্ফন হয়েছে।

ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ২ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছে ৮৪ হাজারের বেশি। আগের দিন এই সংখ্যা ছিল ৪২ হাজারের বেশি।

দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৮২ হাজার ৪০০ জন।

গত কিছুদিন ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতি সংক্রামক নতুন স্ট্রেইনকে দায়ী করছে বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ১২ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৬ লাখ ৮২ হাজার ২৫৬ জন।

আপনার মতামত