আফগানিস্তানকে ইউরোপের সাথে সংযুক্ত করতে চায় তুরস্ক

আফগানিস্তানকে ইউরোপের সাথে সংযুক্ত করতে চায় তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান-তুরুস্কের মধ্যে অতি শীঘ্রই এক স্মারকপত্র সাক্ষরিত হবে। সাক্ষরিত এই স্মারকের ভিত্তিতে তুরস্ক আফগানিস্তানের সড়কপথ, রেলপথ ও আকাশপথ সংক্রান্ত গবেষণা করতে পারবে। গবেষণার ভিত্তিতে উন্নয়নকাজ অংশগ্রহণ করতে পারবে।

এ বিষয়ে তুরুস্কের সড়ক মন্ত্রী কারা ইসমাইলওলু বলেন, আমরা যুদ্ধবিধস্ত আফগানিস্তানের উন্নয়নে অংশীদার হতে চাই। পাশাপাশি আরো বলেন, বাকু-তিবলিস-কারস রেলপথের মাধ্যমে আফগানিস্তানকে ইউরোপের সাথে সংযুক্ত করতে চাই। এ ক্ষেত্রে লাফিস লাজুলি করিডোর ব্যবহার করা হবে।এই উদ্দ্যেগকে স্বাগত জানিয়েছেন, আফগানিস্তানের সড়ক মন্ত্রী কুদরাতুল্লাহ জাকি।

উল্ল্যেখ্য, কুদরাতুল্লাহ জাকি প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

সূত্র-ডেইলি সাবাহ, আনাদোলু এজেন্সি

আপনার মতামত