অস্ট্রেলিয়ার অবরুদ্ধ শহর পুড়ছে ভয়াবহ দাবানলে

অস্ট্রেলিয়ার অবরুদ্ধ শহর পুড়ছে ভয়াবহ দাবানলে

আন্তর্জাতিক ডেস্ক: করেনা থেকে বাঁচতে লকডাউনে থাকা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শহর পার্থের বিশাল দাবানলে এলাকার বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য করছে।

তীব্র বাতাসের ঝাপটায় অগ্নিকা-টি এক রাতের মধ্যেই দ্বিগুণ হয়ে ৭৫ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। আগুনে এরই মধ্যে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ডব্লিউএ) প্রিমিয়ার মার্ক ম্যাকগোয়ান বলেছে, তার রাজ্য ‘খুবই গুরুতর ও উদ্বেগজনক পরিস্থিতি’ মোকাবেলা করছে। এই মুহুর্তে ডব্লিউএ দুটো পৃথক জরুরি অবস্থার বিরুদ্ধে লড়ছে, বিপজ্জনক আগুন ও করোনায় লকডাউনজনিত পরিস্থিতির বিরুদ্ধে।

বিবিসি জানিয়েছে, ‘উরুলু ফায়ার’ নামের নতুন অগ্নিকা-টির খোঁজ প্রথম মেলে গত সোমবার স্থানীয় সময় দুপুরে। এরপর থেকেই অগ্নিকা-টি ক্রমেই বড় হচ্ছে।

অগ্নিকা-ের ৫০ কিলোমিটার দূরে থাকা অনেক বাসিন্দা আকাশ থেকে ছাই ঝরে পড়ছে বলেও খবর দেয়।
গরম ও তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেপুটি ফায়ার কমিশনার ক্রেইগ ওয়াটারস।

অস্ট্রেলিয়ার ডিএফইএস কমিশনার ড্যারেন ক্লেম বলেছে, ৮০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় অন্তত ছয় দমকলকর্মী আহত হয়েছে। ইতোমধ্যে ৮০০০ হেক্টর জমি পুড়ে গেছে।

আপনার মতামত