গোপনে সউদি প্রিন্সের ইসরাইল সফর!

ডেস্ক: ইসরাইল রেডিও জানিয়েছে গোপনে এক সউদি প্রিন্স দেশটি সফর করেছে। তবে ওই প্রিন্সের কোনো পরিচয় প্রকাশ করেনি ইসরায়েল রেডিও। মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্যে সঊদি প্রিন্স ইসরায়েল সফর করেছেন বলে ইসরাইল রেডিও’র এক প্রতিবেদনে বলা হয়। ইয়েনিসাফাক।
গোপনে ইসরাইল সফর করে ওই সঊদি প্রিন্স অবিলম্বে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর তাগিদ দেয়। ইসরাইলের সিনিয়র নেতাদের সঙ্গে তিনি এ বিষয়টি নিয়ে আলাপ করে। গত বৃহস্পতিবার ইসরাইল রেডিওর ওই প্রতিবেদনে এমন দাবি করা হয়। সঊদি আরব এখনো প্রকাশ্যে ইসরাইলকে স্বীকৃতি দেয়নি। অবশ্য ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দফতর এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানায়, যে কোনো সময়ের চেয়ে তার দেশের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক এখন অনেক বেশি ঘনিষ্ঠ। গত বুধবার জেরুজালেম পোস্ট নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলে, ইসরায়েলের ইতিহাসে দেশটির সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক এখন সবচেয়ে শক্তিশালী।
এছাড়া গত কয়েক মাসে নেতানিয়াহু বেশ কয়েকবার তার দেশের সঙ্গে আরব দেশগুলোর বিশেষ সম্পর্কের কথা বলেছেন। তবে মিসর ও জর্ডানের সঙ্গেই ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। কারণ এদুটি দেশ যথাক্রমে ১৯৭৯ ও ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে।

আপনার মতামত