কলাগাছ থেকে ইকো-ফ্রেন্ডলি জিনস তৈরি!

ডেস্ক: ইকো-ফ্রেন্ডলি জিনস তৈরি করেছেন চেন্নাইয়ের কিছু তাঁতি৷ আর পুরোটাই তারা তৈরি করেছেন কলাগাছ থেকে তৈরি সূতো দিয়ে৷
তাঁতিদের গ্রাম হিসেবেই পরিচিত চেন্নাইয়ের অনকপুতুর গ্রাম৷ বংশানুক্রমে পোশাক তৈরি করে চলেছেন তারা৷ পূর্বপুরুষদের ঐতিহ্যের মর্যাদা যেমন রেখেছেন, তেমনই সময়ের সঙ্গে তালমিলিয়ে এনেছেন পরিবর্তন৷ করেছেন নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা৷ এই পরীক্ষা-নিরীক্ষার ফলই নয়া ইকো-ফ্রেন্ডলি জিনস৷

কেমন করে তৈরি হয় এই জিনস? প্রথমে কলাগাছ থেকে ছাল দড়ির মতো তুলে নিতে হয়৷ তারপর তা প্রচুর পরিমাণে পানিতে ভিজিয়ে রেখে আর রোদে শুকিয়ে সুতা তৈরি করতে হয়৷ সেই সুতা বুনেই তৈরি হয় জিনস কাপড়৷ এই জিনসের তৈরি পোশাকের বোতামও ইকো-ফ্রেন্ডলি৷ ধাতু নয় তা তৈরি হয় নারকেলের শক্ত খোলা দিয়ে৷

ভারতীয় তাঁতিদের এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে জুট ওয়েভার্স অ্যাসোসিয়েশন৷ কারণ সাধারণ জিনসের তুলনায় এই ইকো-ফ্রেন্ডলি জিনসের কাপড় অনেকটাই নরম ও আরামদায়ক৷ আর এগুলি অনেকটা পাতলাও৷ যা গরমের মধ্যে অনায়াসেই পরে বের হতে পারেন সব বয়সের মানুষ৷

আপনার মতামত