মুক্তিযোদ্ধাদের ঘরের শত্রু বিভীষণের সাথে তুলনা করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী!

ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়কে রামের লঙ্কা বিজয়ের সঙ্গে তুলনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার। তিনি বলেছেন, লঙ্কা বিজয় করে রাম যেমন তা বিভীষণকে দিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রেও ভারত তাই করেছে।

পাকিস্তানের উদ্দেশে  ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানেন পারিকর। ভারতের উত্তরাখন্ড প্রদেশের পৌরি গাঢ়ওয়াল এলাকায় একটি অনুষ্ঠানে শনিবার প্রতিরক্ষা মন্ত্রী পারিকার এমন মন্তব্য করেন। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে তার এই বক্তব্যকে উদ্ধৃত করা হয়।
পারিকার বলেন, ‘আমরা কোনও দেশকে অধিগ্রহণ করতে চাই না। ভগবান রাম লঙ্কা জয় করে তা বিভীষণকে দিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা তাই করেছি। আমরা কারও ক্ষতি করতে চাই না। তবে কেউ আমাদের ক্ষতি করতে চাইলে তার যোগ্য জবাব দেওয়া হবে।’
সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্থান টাইমস

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের বক্তব্যে ‘রামের লঙ্কা জয়ের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার তুলনা’কে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন অর্থাৎ বীর বাঙালি মুক্তিযোদ্ধাদের এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ঘরের শত্রু বিভীষণের সাথে তুলনা করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকগণ।

আপনার মতামত