৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহরে নির্বিচার গুলিতে ১৫০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৭২ ঘন্টায় নির্বিচার গুলিতে ১৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ফোর্থ জুলাই তথা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের লম্বা ছুটির সময়ে (শুক্রবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত) অর্থাৎ৭২ ঘণ্টায় শিকাগো, নিউইয়র্ক, টেক্সাসসহ ছোট-বড়-মাঝারি সিটিসমূহে ৪০০টি বন্দুক হামলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ বাহিনীর উদ্ধৃতি দিয়ে শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন উদ্বেগজনক তথ্যটি প্রকাশ করেছে। একমাত্র শিকাগোতেই দুই পুলিশ অফিসার ও এক শিশুসহ ১০ জনের মৃত্যু এবং গুলিবিদ্ধ হয়েছে আরো ৮৩ জন।

বন্দুক সহিংসতা নিয়ে হোয়াইট হাউজ এবং কংগ্রেস সরব থাকার মধ্যেই স্বাধীনতা দিবসের উইকেন্ডে গোলাগুলির ঘটনা চরমে উঠলো।

আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষ এবং বন্দুক সহিংসতার তথ্য সংরক্ষণকারি আর্কাইভ’র তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত এ বছরের ৬ মাস ৫দিনে বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে মারা গেছে মোট ২২৫৩৬ জন। এরমধ্যে খুন হয়েছে ১০২৬০ জন। অপর ১২২৭৬ জন বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন।

আপনার মতামত