‘মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছিল’

ডেস্ক: মার্কিন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছে তার একমাত্র মেয়ে প্যারিস জ্যাকসন।

রোলিং স্টোন ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্যারিস।এছাড়াও তিনি বলেন তার বাবার মৃত্যুর পিছনে অনেক ঘটনা রয়েছে। তাকেও মেরে ফেলার হুমকির দেওয়া হচ্ছে। অপরাধীদের খুঁজে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেবার কথা বললেও কারও নাম উল্লেখ করেননি প্যারিস।

২০০৯ সালে অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ঔষধ সেবনের কারণে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় মাইকেলের। অনিচ্ছাকৃত মানব হত্যার দায়ে তার চিকিৎসক কনরাড মাড়েকে দোষী সাব্যস্ত করা হয়।

আপনার মতামত