মাইকে আজান বন্ধের দাবিতে হিন্দুত্ববাদী ভিসি’র চিঠি

মাইকে আজান বন্ধের দাবিতে হিন্দুত্ববাদী ভিসি’র চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: মাইকে আজান বন্ধের দাবি জানিয়েছে ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের কট্টর মুসলিমবিদ্বেষী উগ্র ভাইস চ্যান্সেলর সঙ্গীতা। এ ব্যাপারে উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলা প্রশাসককে চিঠি দিয়েছে এ ভিসি। তার দাবি, ভোরের আজানে ঘুমের ব্যাঘাত ঘটে। তাই সারাদিন ক্লান্ত অনুভব করে এবং কাজে মন বসাতে সমস্যা হয়।

সে তার চিঠিতে উল্লেখ করে, তার বাড়ির সামনে একটি মসজিদ রয়েছে। ভোর সাড়ে ৫টায় প্রতিদিন সেখানে আজান দেওয়া হয়। তাতেই খুব ভেঙে যায় তার। আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ার পর সারাদিন ক্লান্তি অনুভব করে সে। ভাইস চ্যান্সেলর মাইকে আজান বন্ধের ব্যাপারে দেশটির হাইকোর্টের হস্তক্ষেপও দাবি করেছে তার চিঠিতে।

এর আগে লকডাউনের সময় আজান বন্ধের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলো উগ্র হিন্দুত্ববাদীরা। আদালত কখনোই মানুষের মৌলিক অধিকারে নাক গলাবে না, তাই কোনোভাবেই আজান বন্ধের নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে তখন জানিয়েছিলো আদালত।

আপনার মতামত