বছরজুড়ে নানা ধরণের দুর্যোগে ভুগেছে যুক্তরাষ্ট্র-ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালে বছরজুড়েই নজিরবিহীন সব দুর্যোগ দেখেছে বিশ্ব। বিশেষ করে দাবানল। ইউরোপের সাইবেরিয়া থেকে আফ্রিকার আলজেরিয়া পর্যন্ত আতঙ্ক ছড়িয়েছে দেশে দেশে। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়-বন্যা-দাবানল এখন নিয়মিত ঘটনা।
কানাডায় দাবদাহ-দাবানলে পুড়ে খাক হয়ে গেছে পুরো শহর।
বিজ্ঞনীদের দাবি, জলবায়ু বদলের বিশ্ব কখনো বন্যায় ডুবছে, কখনো দুমড়ে-মুচড়ে যাচ্ছে প্রচ- ঝড়ে। কখনো আবার গরমে হাঁসফাঁস, আবার কখনো পুড়ে খাক। যেমন-
‘ডিপ ফ্রিজ’ টেক্সাস:
যুক্তরাষ্ট্রে শীতকাল শুরু হয় ডিসেম্বর মাসের শেষ দিকে। চলতে থাকে মার্চ মাসের শেষ পর্যন্ত। কিন্তু এবার যে শীত পড়েছে তা ইতিহাসে কমই দেখা গেছে। তুষারপাত আর শৈত্যপ্রবাহে টেক্সাস রীতিমতো জমে যায়। যেন ‘ডিপ ফ্রিজে পরিণত হয়’ পুরো রাজ্য।
শুধু টেক্সাসই নয়, প্রায়ই একই রকম ঠান্ডা অনুভূত হয় মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও। ফেব্রুয়ারির ১৫ থেকে শুরু হয় প্রবল শৈত্যপ্রবাহ ও তৃষারপাত। একটানা চলতে থাকে কয়েক দিন। ফলে তাপমাত্রা নেমে যায় মাইনাস ২৮ ডিগ্রিতে। টেক্সাসের বিদ্যুৎ উৎপাদন থমকে যায়। ৪৪ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট। সরকারি হিসাবে প্রচ- ঠান্ডায় মারা যায় দুই শতাধিক মানুষ। তবে গণমাধ্যমের দাবি, কমপক্ষে ৫০০ থেকে এক হাজার মানুষের মৃত্যু হয়।