ফ্লোরিডার পর নর্থ ক্যারোলিনার দিকে এগুচ্ছে হারিকেন হারমাইন

ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানার পর নর্থ ক্যারোলিনার দিকে এগুচ্ছে হারিকেন হারমাইন। শনিবার (০৩ সেপ্টেম্বর) ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে শুক্রবার (০২ সেপ্টেম্বর) হারিকেনটি ফ্লোরিডায় আঘাত হানে। এতে একজন নিহত হয়। এছাড়া হারিকেন হারমাইনের আঘাতে ফ্লোরিডার বেশকয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে তিন লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান। হারিকেন হারমাইনের কারণে জর্জিয়া মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

আপনার মতামত