নরওয়েতে বিমান বিধ্বস্তে নিহত ১৩
নিউজ নাইন২৪, ডেস্ক:নরওয়ের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার একটি তেল খনি থেকে শ্রমিকদের শহরে আনার সময় ইসি-২২৫ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয় ।
উদ্ধারকর্মীরা ১১ জনের লাশ উদ্ধার করেছে। অন্য দুজন যাত্রীকে পাঁচ ঘণ্টা ধরে খোঁজার চেষ্টা চলে। পরে তাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানায় উদ্ধারকর্মীরা।হেলিকপ্টারটিতে ১১ জন নরওয়ের নাগরিক, একজন ব্রিটিশ ও একজন ইতালীয় ছিলেন ।তদন্ত কর্মকর্তাদের ধারনা, যান্ত্রিক গোলযোগে এ দুর্ঘটনা ঘটতে পারে।
দুর্ঘটনার পর এ ধরনের হেলিকপ্টার দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। খবর এবিসি নিউজের।