টাইফুনের ব্যাপক ক্ষতি ফিলিপাইনের, বাস্তুচ্যুত ১০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে মৃত্যু প্রায় ৪০০ জনের কাছাকাছি। ঘূর্ণিঝড়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। এখনো নিখোঁজ রয়েছে আরও অনেকে। দেশটির আবহাওয়াবিদরা বলছে, পূর্বের অনুমানকে ছাড়িয়ে গেছে সুপার টাইফুন রাই। প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ে।

গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রাই। ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। প্লাবিত হয় বহু গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। টাইফুনের আঘাতে ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসব সবকিছুই বিধ্বস্ত হয়েছে।
রাই-র তা-বের আগে দেশটির আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, প্রতি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে একটি ঝড় বয়ে যেতে পারে, যেটি উল্লেখ্যযোগ্যভাবে ক্ষতিসাধন করার ক্ষমতা রাখে।

বেলজিয়ামের লুভেন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ সংক্রান্ত তথ্য-উপাত্ত অনুয়ায়ী, গত তিন দশকে ফিলিপাইনে অন্তত ২০৫টি সাইক্লোনের রেকর্ড আছে, যা এশিয়ার অন্য যেকোনো দেশের চেয়ে সর্বোচ্চ। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং আর্থিক ক্ষতি হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে চীন, যেখানে ১৩৯টি সাইক্লোনের মুখোমুখি হয়েছে মানুষ এবং বাংলাদেশে ৪২টি।

আপনার মতামত