করোনাভাইরাসের যুক্তরাজ্য ধরনটি আরও প্রাণঘাতী: গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের শেষ দিকে ব্রিটেনে ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরনটি আগের প্রভাবশালী রূপগুলোর চেয়ে ৩০ থেকে ১০০ শতাংশ বেশি প্রাণঘাতী বলে জানিয়েছেন গবেষকরা।
ভাইরাসের এ নতুন ধরনটি নিয়ে যুক্তরাজ্যের গবেষকদের করা একটি গবেষণার ফলাফল গত বুধবার ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে, সেখানেই বিজ্ঞানীরা এ বিষয়টি তুলে ধরেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
নতুন ধরনটিতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ‘উল্লেখযোগ্যভাবে বেশি’ বলে দেখা গেছে, জানিয়েছেন বিজ্ঞানীরা।