ইসরাইলের সঙ্গে ১.৬৮ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি গ্রিসের

ইসরাইলের সঙ্গে ১.৬৮ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি গ্রিসের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সঙ্গে ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারের একটি সামরিক চুক্তি করতে যাচ্ছে গ্রিস।

খুব শিগগির দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রী এ চুক্তিতে সই করবেন। এ চুক্তির আওতায় ভূমধ্যসাগরীয় এলাকায় একটি বিমানঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রশিক্ষণ বিমান ক্রয় করা হবে। খবর জেরুজালেম পোস্টের।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ভূমধ্যসাগরীয় এলাকায় দুই দেশের নিরাপত্তা জোরদার করতে ২০ বছর মেয়াদি এ সামরিক চুক্তি করা হচ্ছে।

আপনার মতামত