রাজস্বে লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষিত ২০১৭-২০১৮ অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আদায় করতে হবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ৬৪ হাজার ৪০২ কোটি টাকা বেশি। এর মধ্যে ভ্যাট খাত থেকে সর্বোচ্চ ৯১ হাজার ৩৩৪ কোটি টাকা, আয়কর থেকে ৮৬ হাজার ৮৬৭ কোটি ও শুল্ক থেকে আসবে ৬৮ হাজার ৩৬৫ কোটি টাকা।

৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে কর ব্যতীত বৈদেশিক সূত্রে প্রাপ্ত সহায়তার হিসাব ৫১ হাজার ৯২৪ কোটি টাকা। অন্যদিকে ঘোষিত বাজেটে ঘাটতি থাকছে ১ লাখ ৭২ হাজার ২৭৫ কোটি টাকা। যা মোট বাজেটের ৫ শতাংশ। আগামী অর্থবছরে সরকার ভ্যাট খাতে সর্বোচ্চ ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে। যা সরকারের মোট রাজস্ব আদায়ের ৩৫ দশমিক ৫০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আয়কর ৮৬ হাজার ৮৬৭ কোটি টাকা ও তৃতীয় খাত হিসেবে আমদানি ও রফতানী শুল্ক এবং সম্পূরক শুল্ক থেকে ৬৮ হাজার ৩৬৫ কোটি কোটি টাকা।

আপনার মতামত