শ্রীলঙ্কা-বাংলাদেশ: মাত্র ৮০ মিলিয়ন ডলারের বাণিজ্য

ঢাকা: শ্রীলংঙ্কা’র সঙ্গে বাংলাদেশের বর্তমানে মাত্র ৮০ মিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। যা খুবই কম বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা’র ঢাকা সফরকে ঘিরে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ ১০টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। আর এতে করে বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকটি আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার আনুষ্ঠানিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, আইসিটি এবং ভিসা সম্পর্কিত বিষয়াদিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে।
শ্রীলঙ্কার সঙ্গে জাহাজ চলাচল, কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিরিসেনার আনুষ্ঠানিক বৈঠকের পর এগুলো সম্পন্ন হবে।

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী হেটেল সোনারগাঁয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

১৪ জুলাই বিকেলে জাতীয় সংসদের স্পিকার, সংসদের বিরোধীদলীয় নেতা ও স্বাস্থ্যমন্ত্রী শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এদিন রাষ্ট্রপতির সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশগ্রহণ করবে। ১৫ জুলাই সকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই এবং বিডা’র যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ-শ্রীলল্কা বিজনেস সংলাপে অংশগ্রহণ করবেন। পরে তিনি শ্রীলল্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় এসে পৌঁছেছে।

আপনার মতামত