বিজয়-৭১ হলের সমাজকল্যাণ পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংগঠন ‘সোয়াব-৭১’ এর ইফতার ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বরাবরের মতই ইফতার মাহফিলে সমাজকল্যাণের শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংগঠনের সাধারন সম্পাদক নাজিম উদ্দীন বলেন- সোয়াব-৭১ আমাদের প্রাণপ্রিয় সংগঠন। এই সংগঠনকে দাঁড় করাতে যিনি সবসময় আমাদের পাশে থাকেন তিনি আমাদের তৌহিদুল হক স্যার। তাই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সোয়াব-৭১ এ সমাজকল্যাণের শিক্ষার্থীরা তাদের বন্ধন দৃঢ় করার সুযোগ পায়। যতদিন একাত্তর হল বেঁচে থাকবে ততদিন ‘সোয়াব-৭১’ও বেঁচে থাকবে।

এতে উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন, জুয়েল রানা, মাহবুব রহমান শাকিল, মতিউর রহমান মতিন, রায়হান শাহরিয়ার মাহমুদ, বায়জিদ আহমেদ, মাহমুদ মারুফ, জিয়াউল হক, মাহফুজ ফাহাদ, মুহব্বতুল্লাহ,আসাদুজ্জামান, আব্দুস সামাদ, দিদারুজ্জামান,ফিরোজ আজম,আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

আপনার মতামত