যুক্তরাষ্ট্রে মুসলিম চিকিৎসককে কুপিয়ে হত্যা

নিউ ইয়ার্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে একজন মুসলমান চিকিৎসককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে খ্রিষ্টান জঙ্গিরা। সকালে নামাজ পড়ার উদ্দেশে বাইরে বের হলে এ ঘটনা ঘটে।

আলজাজিরার খবরে বলা হয়, নিহত চিকিৎসকের নাম আর্সালান তাজাম্মুল। তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন।

ঘটনার সময় তার গাড়িটি পার্ক করে মাদরাসা ইসলামিয়াতে নামাজ পড়ার উদ্দেশে বের হওয়ার পর তিনজন তার গতিরোধ করে। পরবর্তীতে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে ওই তিনজন। কোনো ধরনের সতর্কবাণী ছাড়াই তাকে কোপতে থাকে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তাকে দুটি গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মারাত্মকভাবে আহত তাজাম্মুল কোনো রকমে মসজিদে গিয়ে সাহায্য চান। এর মধ্যেই আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে হাসাপাতলে নিয়ে গেলে একদিন পর তিনি মারা যান।

মাদরাসা ইসলামিয়ার মুফতি মুহাম্মদ ওয়াসিম খান জানান, “মুসলমানদের ওপর এই ধরনের হামলা বন্ধ করা উচিৎ। নিরপরাধ ব্যক্তিরা ভুক্তভোগী হচ্ছেন।”

আমেরিকান-ইসলামিক-রিলেশনের নির্বাহী পরিচালক মুস্তফা ক্যারোল আলজাজিরাকে বলেন, এতো দ্রুত হামলার উদ্দেশ্য জানা যাবে না। সময় প্রয়োজন।

পুলিশও জানিয়েছে তারা হামলার উদ্দেশ্য জানে না।

এর আগে শনিবার ফ্লোরিডায়ও মুসলমানের ওপর হামলা করা হয়। সূত্র: আলজাজিরা

আপনার মতামত