উত্তরায় কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটে আগুন (ভিডিও)

ঢাকা: রাজধানীতে উত্তরার আজমপুরে রাজউক কমার্শিয়াল কর্মচারী কমপ্লেক্স মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

রোববার (৩ জুলাই) দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে উত্তরার ৭ নম্বর সেক্টরের রাজউক কমার্শিয়াল কর্মচারী কমপ্লেক্স মার্কেটের দোতলায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন মার্কেটের দোতলার দু’টি দোকানে লেগেছে। নেভাতে ৬টি ইউনিট কাজ করছে।

সর্বশেষ ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

ভিডিও: আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী[clear]

https://youtu.be/wsyAWjpiNjQ

 

 

আপনার মতামত