রাখাইনে ত্রাণবহরে বৌদ্ধ সন্ত্রাসীদের পেট্রোল বোমা
ডেস্ক: রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ত্রাণ পরিবহনে বাধা দিয়েছে কয়েক শত বৌদ্ধ সন্ত্রাসী। রেড ক্রসের ওই ত্রাণবহরে ৫০ টন খাবার ছিল।
মিয়ানমার সরকারের দাবি মোতাবেক এবিসি নিউজ জানিয়েছে, এ ঘটনায় আট ব্যক্তিকে আটক করা হয়েছে।
সন্ত্রাসীরা লাঠি, রড নিয়ে আসে এবং ত্রাণবহর লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে।
রাখাইনের উত্তরাঞ্চলে সহিংসতায় চার লাখ ২০ হারের বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনো অনেকে মিয়ানমারে ধরা পড়ার ভয় নিয়েই লুকিয়ে আছে। সাহায্যকর্মীরা জানায়, সহিংসতার হাত থেকে বাঁচতে লুকিয়ে থাকা এসব রোহিঙ্গাদের কাছে পর্যাপ্ত খাবার-পানীয় নেই।