রমজান আসার আগেই জেনে নিন আমল সম্পর্কে
মুহম্মদ ইবনে ইসহাক: পবিত্র রমাদ্বান শরীফ আসন্ন। সকল ধর্মপ্রাণ মুসলমানগণ এ মাসে ইবাদত-বন্দেগী করে মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাছিল করতে তৎপর। কিন্তু সৃষ্টির নিকৃষ্ট জীব উলামায়ে ‘সু’ গং তাদের মনগড়া কিছু ফতওয়ার মাধ্যমে মুসলমান উনাদের আমলগুলো নষ্ট করার চেষ্টা করছে।
তাই সকল মুসলমানদের উচিত হবে সঠিক বিষয়টি জেনে সে অনুযায়ী আমল করা:
– রোযাবস্থায় ইঞ্জেকশন, ইনহেলার, ইনসুলিন, স্যালাইন ইত্যাদি নিলে অবশ্যই রোযা ভঙ্গ হবে।
– খতমে তারাবীহ ও সূরা তারাবীহ কোনো নামাযই সুন্নতে মুয়াক্কাদাহ নয়, বরং উভয় নামায সুন্নতে মুয়াক্কাদা কিফায়া ।
– খতমে তারাবীহ পড়িয়ে উজরত বা পারিশ্রমিক দেয়া ও নেয়া হারাম নয় বরং উভয়টাই জায়িয।
– তারাবীহর নামায আট রাকায়াত বা বারো রাকায়াত নয় বরং তারাবীহর নামায বিশ রাকায়াত।
– তারাবীহর নামাযসহ যেকোনো নামাযের জন্য মহিলাদের মসজিদে যাওয়া হারাম ও কুফরী।
– তাহাজ্জুদের নামায জামায়াতের সাথে আদায় করা সম্পূর্ণ মাকরূহ তাহরীমী ও বিদায়াতে সাইয়্যিয়াহ।
পবিত্র রমাদ্বান শরীফ মাসের শেষ দশ দিন ই’তিকাফ করলে সুন্নতে মুয়াক্কাদাহ কিফায়া ই’তিকাফ আদায় হবে। এর চেয়ে এক মিনিট কম সময় ই’তিকাফ করলে সুন্নতে মুয়াক্কাদাহ কিফায়া আদায় হবে না।