ভয়াবহ আকার ধারণ করেছে ফ্লোরিডায় ছড়িয়ে পড়া দাবানল
ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছড়িয়ে পড়া দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। অব্যাহত এ দাবানলে পুড়ে গেছে দেড়শ’ একরেরও বেশি বনাঞ্চল।
যা ওই এলাকার পুরো বনভূমির ৩০ শতাংশ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া, ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। এরইমধ্যে প্রাণহানি এড়াতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে গেল গত জুমুয়াবার ওরল্যান্ডোতে একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের বনাঞ্চল ও ঘরবাড়িতে ছড়িয়ে পড়লে প্রায় ৫শ’ একর বনাঞ্চল পুড়ে যায়।